আমরা আপনাদের সামনে হাজির হয়েছি হাই রেজুলেশনের কিছু হিন্দি, ইংলিশ মুভি নিয়ে। যে মুভি গুলো আপনারা Mediafire থেকে ডাউনলোড করতে পারবেন। আর যদি ভাল লাগে তা হলে আমাদের আরও টিউন করার জন্য সাহস যোগাবেন এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া।আমাদের পরীক্ষা চলছে তাই খুব বেশি লিখতে পারলাম না আর মুভি গুলোর লিঙ্ক এখানে বিস্তারিত দিতে পারলাম না বলে আমাদের ক্ষমা করবেন।
মুভি গুলো ডাউনলোড করতে অ্যান্ড আমাদের সাইট থেকে একটু ঘুরে আসতে এখানে ক্লিক করুন..
http://eveningstarsbd.com
http://www.downloading4fun.com/
http://mediafiremoviez.com/
http://urgrove.com/
http://www.bdtorrents.com/forums/
Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts
Thursday, October 20, 2011
Tuesday, September 13, 2011
হুমায়ূন আহমেদ কোলন ক্যান্সারে আক্রান্ত

জনপ্রিয় লেখক ও নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের শরীরে ধরা পড়েছে ঘাতক ব্যাধি ক্যান্সার। উন্নত চিকিৎসার জন্য আজ বুধবার ভোর ৫টায় কাতার এয়ারওয়েজের একটি বিমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
লেখকের ঘনিষ্ঠজন ও তাঁর পারিবারিক সূত্র জানিয়েছে, সিঙ্গাপুরে রুটিন মেডিক্যাল চেক-আপে হুমায়ূন আহমেদের কোলন ক্যান্সার হয়েছে বলে ধারণা করছেন ডাক্তাররা। চিকিৎসকদের পরামর্শে তিনি নিউ ইয়র্ক যাচ্ছেন। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। ভক্তদের মধ্যে উৎকণ্ঠা বেড়ে যেতে পারে_এ শঙ্কায় তাঁর এই রোগের বিষয়ে তেমন কিছু জানাতে চাননি তাঁর ঘনিষ্ঠজনরা।
নিউ ইয়র্কের ক্যান্সার চিকিৎসার জন্য বিখ্যাত সোলান কেটারিং ক্যান্সার সেন্টারে তিনি ভর্তি হবেন। সেখানেই তাঁর অস্ত্রোপচার হবে। কিছুদিন আগে ভারতের কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর সফল অস্ত্রোপচার হয়েছে এ হাসপাতালে।
হুমায়ূন আহমেদের অতি ঘনিষ্ঠ এবং তাঁর প্রধান প্রকাশক পাক্ষিক পত্রিকা অন্যদিনের সম্পাদক এবং অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম কালের কণ্ঠকে চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, চিকিৎসার জন্য তিনি আমেরিকার নিউ ইয়র্ক যাচ্ছেন। স্ত্রী মেহের আফরোজ শাওন ও দুই সন্তান তাঁদের সঙ্গে যাচ্ছেন। তাঁদের সঙ্গে মাজহারুল ইসলাম নিজেও যাচ্ছেন বলে জানান তিনি।
এর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারি করা হয়। এর পর থেকে তিনি নিয়মিত চেক-আপের জন্য সিঙ্গাপুর যেতেন। সম্প্রতি সেখানে গেলে চিকিৎসকরা হুমায়ূন আহমেদের কোলন ক্যান্সার হয়েছে বলে ধারণা করেন।
লেখকের ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা যায়, হুমায়ূন আহমেদের শরীরে ক্যান্সার এখন চতুর্থ ধাপে রয়েছে। এটি শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে।
অবসর প্রকাশনীর প্রধান নির্বাহী আলমগীর রহমান গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, 'হুমায়ূন আহমেদ অত্যন্ত সাহসী ও দৃঢ়চিত্তের মানুষ। শরীরে এত বড় রোগ নিয়েও তিনি খুব স্বাভাবিক রয়েছেন। নিয়ম করে লিখছেন, পড়ছেন। তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন সবার কাছে_এ বিষয়ে আশা প্রকাশ করেছেন তিনি।'
ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, চিত্র পরিচালক ও গীতিকার। তিনি বাংলা ভাষায় সর্বপ্রথম সায়েন্স ফিকশন লেখেন। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় আড়াই শ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক। অতুলনীয় জনপ্রিয়তা সত্ত্বেও তিনি নিভৃত জীবনযাপন করছেন। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানা ভাষায় অনূদিত হয়েছে।
হিলটনকে নির্মাতা করন জোহরের না

চলচ্চিত্র-নির্মাতা করন জোহর তাঁর টক শো ‘কফি উইথ করন’-এ কথা বলতে চেয়েছিলেন বিখ্যাত ফ্যাশন আইকন প্যারিস হিলটনের সঙ্গে। জনপ্রিয় এ অনুষ্ঠানটিতে উঠে আসে তারকাদের ক্যারিয়ার, পরিকল্পনা, জীবনযাপনসহ নানা ব্যক্তিগত বিষয়। তারকাদের প্রশ্ন করার ব্যাপারে কোনো নিয়ম বেঁধে না দেওয়ার কারণে অনেক বিতর্কিত বিষয় নিয়েও কথা বলার সুযোগ পান করন জোহর। কিন্তু প্যারিস হিলটনের ব্যাপারে এসব নিয়ে বাধে বিপত্তি। তাঁর এজেন্ট প্রশ্ন করার ব্যাপারে বেঁধে দেন নানা শর্ত। অনেক জল ঘোলা হওয়ার পর করন প্যারিসকে মাদকের অপব্যবহার, জেলযাপনসহ কোনো ব্যক্তিগত প্রশ্ন করবেন না বলে মেনে নেন। এসবের পরও ভেস্তে যায় সব। টক শোটির কয়েকটি পর্ব দেখার পর এর জনপ্রিয়তা যাচাই করে মুগ্ধ হওয়া প্যারিসের মিডিয়া ম্যানেজার যখন অনুষ্ঠানটিতে আসার ব্যাপারে প্যারিসের আগ্রহ আছে বলে জানান ঠিক তখনই এজেন্টদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ হয়ে প্যারিস হিলটনের সাক্ষাত্কার নেবেন না বলে জানিয়ে দেন করন জোহর। জানা যায়, করনের মান ভাঙিয়ে যত দ্রুত সম্ভব প্যারিসের মুখোমুখি করার সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন অনুষ্ঠান-সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।
প্রযোজকের কাছে সেল রিপোর্ট চেয়েও পেলেন না শাকিব খান

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত নিজের অভিনীত একটি ছবির প্রযোজকের কাছে সেল রিপোর্ট চেয়েও পাননি শাকিব খান। ঈদের সর্বাধিক ছবির এ অভিনেতা নিজের একজন প্রতিনিধিকে ঈদের পর ‘একবার বলো ভালোবাসি’ ছবির প্রযোজকের কাছে পাঠান সেল রিপোর্টের জন্য, যা দেখে ছবিটি কেমন চলছে তা জানতে পারতেন শাকিব। কিন্তু প্রযোজক শাকিবের প্রতিনিধিকে সাফ জানিয়ে দেন, সেল রিপোর্ট দিতে পারবেন না তিনি।
জানা গেছে, ‘একবার বলো ভালোবাসি’ ছবির কাজ করতে গিয়ে ছবির প্রযোজক ফারুক ওমরকে এতটাই ভুগিয়েছেন শাকিব, যা তিনি কিছুতেই ভুলতে পারছেন না। তিনি ‘একবার বলো ভালোবাসি’ ছাড়াও আরও একটি ছবির জন্য শাকিবকে চুক্তিবদ্ধ করে রেখেছিলেন। কিন্তু সম্প্রতি পারিশ্রমিক বাবদ অগ্রিম টাকাও ফেরত নিয়ে নিয়েছেন ফারুক ওমর। এই প্রযোজকের ব্যানারে এ পর্যন্ত দুটি ছবি করেছেন শাকিব। প্রথমটি ছিল ‘বলবো কথা বাসর ঘরে’। ছবিটি মুক্তি পেয়েছিল আড়াই বছর আগে। দ্বিতীয়টি ‘একবার বলো ভালোবাসি’। ছবির প্রযোজককে উচ্চ পারিশ্রমিক নেয়ার পরও দুই বছর ক্রমাগত ভুগিয়েছেন শাকিব। শিডিউল নিয়ে নানা টালবাহানা তো রয়েছেই, তার ওপর কনভেন্সসহ আরও অনেক ভোগান্তি প্রযোজককে পোহাতে হয়েছে শাকিবের কারণে। ন্যাড়া হয়ে দ্বিতীয়বার আর বেলতলায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভুক্তভোগী প্রযোজক। ক্ষুব্ধ প্রযোজক শাকিবকে তাই ফিরিয়ে দিয়েছেন খালি হাতে। এদিকে শাকিবও ‘একবার বলো ভালোবাসি’ ছবির সফলতা নিয়ে কোথাও কোনো উচ্চবাচ্য করছেন না, যা আসলে প্রযোজকের টাকা ফিরিয়ে আনারই প্রতিক্রিয়া বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ ব্যাপারে প্রযোজক ফারুক ওমরের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
Subscribe to:
Posts (Atom)
form
Powered by
EMF Online Form Builder
EMF Online Form BuilderBlog Archive
-
▼
2015
(38)
-
▼
12
(38)
- ভালো ঘুম হচ্ছে না? কিছু টিপস্ জেনে নিই
- গাড়ি যখন বাড়ি
- ফালুদা
- ৩০ বছর বয়সেই ধনী হওয়ার ১০ উপায়
- মানুষের হাঁটা নিয়ে মজার কিছু তথ্য
- ফেসবুকে একই সাথে অনেক আইডিতে লগিন করা এবং শ্রেষ্ঠ ...
- কিভাবে গুগল এডসেন্স থেকে দিনে ৫ থেকে ১০ ডলার আয় কর...
- বিশ্বের ২৫ টি দর্শনীয় স্থান
- মচমচে ফ্রেঞ্চ ফ্রাই (FRENCH FRIES) ফ্রেঞ...
- কোমল গোলাপি ঠোঁট পাবার ১১টি উপায়
- ছেলেদের ত্বকের জন্য কার্যকারী ১টি নতুন স্ক্রাব!
- কিছু বিবি (BB ) ক্রিমের বিস্তারিত (BB ) ক্রিমের বি...
- বিয়ের আগে ত্বকের যত্ন যেভাবে নেওয়া উচিত
- শুধুই বেকিং পাউডার!
- রূপচর্চায় তেজপাতার অসাধারণ ব্যবহার
- ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে কোনটি খাবেন, আর কোনটি খ...
- শীতে সাজুগুজুর উপকারী কিছু টিপস
- বাজারের সেরা ৫ নাইট ক্রিম
- ইংলিশ কথোপকথন
- ইংলিশ কথোপকথন
- ইংলিশ কথোপকথন
- ইংলিশ কথোপকথন
- ইংলিশ কথোপকথন
- ইংলিশ কথোপকথন
- ইংলিশ কথোপকথন
- ইংলিশ কথোপকথন
- ইংলিশ কথোপকথন
- ইংলিশ কথোপকথন
- ইংলিশ কথোপকথন
- ইংলিশ কথোপকথন
- ইংলিশ কথোপকথন
- ইংলিশ কথোপকথন
- ইংলিশ কথোপকথন
- ইংলিশ কথোপকথন
- ইংলিশ কথোপকথন 1
- ইংলিশ কথোপকথন
- ব্লগস্পট সাইট(ফ্রি ওয়েব সাইড করার জন্য )
- গুগল এডসেন্স কি?
-
▼
12
(38)